আজ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

  • MIT ERP
  • Update Time : 10:10:42 am, Sunday, 29 November 2026
  • 19

বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হিমালয়ের পাদদেশে দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার এই আকস্মিক পতনে ভোর ও রাতে বেড়েছে কনকনে ঠান্ডা। আগাম শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তা কমে ১১ ডিগ্রিতে নেমেছে।

কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় পুরো জেলাতেই বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল বাতাস ও কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যার পর থেকে ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। রাতভর কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালে সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি ফিরলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবার বাড়ে শীত।

এদিকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় বিভিন্ন কক্ষে জায়গার সংকুলান হচ্ছে না। ফলে অনেককে মেঝে ও বারান্দায় অবস্থান নিতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন শনিবার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

Update Time : 10:10:42 am, Sunday, 29 November 2026