আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে

  • MIT ERP
  • Update Time : 02:51:17 pm, Friday, 27 November 2026
  • 14

পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech
  • পণ্য রপ্তানি আয় যতটা কমেছে তার প্রায় ৯১ শতাংশই পূরণ হয়েছে সেবা রপ্তানি আয় বৃদ্ধিতে।

  • এক বছরের ব্যবধানে সেবা রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩৩ কোটি ডলার।

  • দেশের মোট রপ্তানি আয়ে সেবা খাতের অবদান ১৪ শতাংশের বেশি।

তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে, গত অর্থবছরে তা কিছুটা কমেছে। পণ্য রপ্তানি কমলেও গত অর্থবছরে সেবা রপ্তানি আয় বেড়েছে। ২০২৫–২৬ অর্থবছরে সেবা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পৌনে ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ‘পণ্য ও সেবা রপ্তানি থেকে বার্ষিক আয়’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসা প্রকৃত রপ্তানি আয়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২০২৫–২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৩২০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ ডলার। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ৩৬ কোটি ডলার বা শূন্য দশমিক ৮ শতাংশ। এ ছাড়া সেবা রপ্তানি থেকে গত অর্থবছরে আয় হয়েছে প্রায় ৭২৪ কোটি ডলার। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল প্রায় ৬৯২ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সেবা রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার বা ৪ দশমিক ৭০ শতাংশ।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় যতটা কমেছে তার প্রায় ৯১ শতাংশই পূরণ হয়েছে সেবা রপ্তানি আয় বৃদ্ধিতে। ফলে গত অর্থবছর শেষে দেশের সার্বিক রপ্তানি আয়ে বড় ধরনের কোনো পতন হয়নি।

বাংলাদেশ পণ্য রপ্তানির পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা আয় করে। বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে এই আয় করে দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। যেসব খাত থেকে সেবা আয় বেশি আসে তার মধ্যে রয়েছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা, পরিবহন, নির্মাণ, আর্থিক সেবা, বিদেশিদের বাংলাদেশে ভ্রমণসংক্রান্ত ব্যয় এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক সেবা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সেবা রপ্তানির অন্যতম বড় উৎস ছিল পরিবহন খাত। এ খাত থেকে আয় হয়েছে প্রায় ১৪৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দেড় শতাংশ বেশি। কোথা থেকে এই পরিবহন সেবার আয় আসে। সেই খোঁজ নিতে জানা যায়, পরিবহন সেবার রপ্তানি আয়ের বড় অংশই আসে বিদেশের বিভিন্ন গন্তব্য চলাচলকারী বাংলাদেশি জাহাজের ভাড়াবাবদ আয় থেকে।

বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন শতাধিক সমুদ্রগামী জাহাজ রয়েছে। এসব জাহাজ বাংলাদেশি আমদানিকারকদের পণ্য পরিবহনের পাশাপাশি বিদেশি বিভিন্ন গন্তব্যেও পণ্য আনা–নেওয়া করে। তাতে ভাড়াবাবদ যে আয় হয়, তা জাহাজের মালিকেরা পরিবহন সেবাবাবদ দেশে আনেন। দেশীয় মালিকানাধীন পণ্যবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই খাত থেকে আয়ও বাড়ছে দ্রুত।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বিদেশি প্রতিষ্ঠানের মালিকানাধীন কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ থেকে পাওয়া আয়কে সেবা খাতের আয় হিসেবে দেখানো হয়েছে। এই খাত থেকেও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। গত অর্থবছরে এ ধরনের সেবা থেকে আয় হয়েছে ৮৪ কোটি ডলার। আগের অর্থবছরের চেয়ে যা সাড়ে ১১ কোটি ডলার বা ১৬ শতাংশ বেশি।

সেবা রপ্তানি আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। একইভাবে সেবা আয়েরও বড় উৎস দেশটি। গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সেবা বাবদ আয় করেছে প্রায় ১০৭ কোটি ডলার। সেবা রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস হংকং। গত অর্থবছরে হংকং থেকে সেবা বাবদ আয় এসেছে প্রায় সোয়া ৭৪ কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় ৬৭ কোটি ডলার। এই শীর্ষ তিন বাজার থেকে গত অর্থবছরে সেবা বাবদ আয় এসেছে প্রায় ৩৫ শতাংশ।

এ ছাড়া চীন থেকে ৫২ কোটি, ভারত থেকে প্রায় সাড়ে ৪২ কোটি, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৪ কোটি এবং যুক্তরাজ্য থেকে ৩৩ কোটি ডলার সেবা আয় এসেছে গত অর্থবছরে। এর বাইরে সেবা আয়ের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া, জাপান ও জার্মানিও বাংলাদেশের আয়ের অন্যতম বড় উৎস।

বিদেশ থেকে পণ্য বা সেবা রপ্তানি বাবদ যে আয় প্রতিবছর আসে, তা আসে মূলত দেশি–বিদেশি ব্যাংকের মাধ্যমে। বৈদেশিক লেনদেনের সঙ্গে যুক্ত একাধিক ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, যুক্তরাষ্ট্র, হংকং ও সিঙ্গাপুর থেকে বেশি সেবা আয় আসার অন্যতম কারণ বৈশ্বিক বড় বড় যেসব প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন ধরনের সেবা নিয়ে থাকে, এসব দেশে তাদের প্রধান বা আঞ্চলিক কার্যালয় রয়েছে। তাই এসব দেশ থেকে বেশি সেবা আয় আসে।

এদিকে সেবা রপ্তানি আয় বাড়লেও তা এখনো সম্ভাবনার চেয়ে কম বলে মনে করেন বিশ্লেষক ও অর্থনীতিবিদেরা। তাঁরা বলছেন, আমাদের নীতিনির্ধারণের ক্ষেত্রে পণ্য রপ্তানি আয়ের প্রতি যত বেশি মনোযোগ থাকে, সেবা খাতে ততটা থাকে না। এ জন্য সেবা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না। বর্তমানে সেবা খাত থেকে যে আয় আসে, তার বড় অংশই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগের ফল।

জানতে চাইলে গবেষণা সংস্থা নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের সেবা রপ্তানি আয় এখনো সম্ভাবনার তুলনায় অনেক কম। আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা দেওয়ার সক্ষমতাও সেভাবে গড়ে ওঠেনি। ফলে বাংলাদেশ এখনো সেবা রপ্তানির চেয়ে আমদানি বেশি করে। অথচ প্রতিযোগী অনেক দেশ বিভিন্ন ধরনের সেবা রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে।’

খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, সেবাভিত্তিক অনেক শিল্পে জ্বালানির ব্যবহার তুলনামূলক কম। আবার এসব খাতে কর্মসংস্থান সৃষ্টিরও ব্যাপক সুযোগ রয়েছে। তবে সেবা খাত নিয়ে সরকারের নীতিগত অবস্থান খুব সুস্পষ্ট নয়। পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য যেমন শিল্পনীতি ও রপ্তানিনীতি রয়েছে, তেমনি সেবা রপ্তানির জন্যও আলাদা নীতি ও প্রণোদনাকাঠামো দরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে

Update Time : 02:51:17 pm, Friday, 27 November 2026