আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২০°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • MIT ERP
  • Update Time : 12:15:50 am, Friday, 27 November 2026
  • 24

ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফেনীতে আনন্দঘন পরিবেশে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, ডেইলি স্টারের প্রতিনিধি আবু তাহের, সদর উপজেলা বিএনপির সদস্য আমান উদ্দিন কায়সার সাব্বির, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী এবং ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী।

দৈনিক রূপালী বাংলাদেশের ফেনী প্রতিনিধি আজিজ আল ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম, সাংবাদিক রবিউল হক রবি, সাপ্তাহিক উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরিফুর রহমান, এখন টেলিভিশনের প্রতিনিধি ডালিম হাজারী, দেশ রূপান্তরের প্রতিনিধি শফি উল্ল্যাহ রিপন, স্টার নিউজের প্রতিনিধি তানভীর চৌধুরী, ইত্তেফাকের প্রতিনিধি হাবিব মিয়াজী, রূপালী বাংলাদেশের সোনাগাজী প্রতিনিধি হাবিবুল ইসলাম রিয়াদ, দৈনিক ফেনীর সময়-এর কো-অর্ডিনেটর হোসাইন সুজন, সময়ের রেখার প্রতিবেদক সিরাজুল হক টিপুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে রয়েছে। কোনটি প্রকৃত সংবাদ, কোনটি অপসংবাদ আর কোনটি গুজব, তা যাচাই করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। ফলে পাঠকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেড়ে গেছে।

তারা আরও বলেন, বিশেষ করে তরুণ সাংবাদিকদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক ও সচেতন হতে হবে। কোনো ভুল বা অসত্য তথ্য যেন কারও ক্ষতির কারণ না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলেই তথ্যনির্ভর, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

ফেনীর জনকল্যাণমূলক উন্নয়ন প্রসঙ্গে বক্তারা বলেন, জেলায় সরকারি যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলোর অনেক জায়গা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য উপযোগী হতে পারে। এ জন্য ফেনীর শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে এসব জমির যথাযথ ব্যবহারের বিষয়টি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তারা।

সভা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : 12:15:50 am, Friday, 27 November 2026