আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২০°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নন্দীগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ আ. লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 11:10:34 pm, Thursday, 26 November 2026
  • 22

নন্দীগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ আ. লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। দীর্ঘদিন পর বাড়িতে ফিরে পলাতক নেতাকর্মীরা বিজয়ঘট, শিমলা, চাকলমা, বৃকঞ্চি ও নামুইট মহল্লায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিমলা গ্রামের আইয়ুব আলী (৫০), ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি ও চাকলমা গ্রামের আশরাফুল ইসলাম (৫৫), বৃকঞ্চি গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম (৪২), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নামুইট চুকাইপাড়ার আব্দুল আজিজ (৪৫) এবং সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বিজয়ঘট গ্রামের ইউনুস আলী (৪৮)। পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নন্দীগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ আ. লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

Update Time : 11:10:34 pm, Thursday, 26 November 2026