আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দ শুনে বিএনপি নেতার ভাইয়ের গালাগাল

  • MIT ERP
  • Update Time : 05:21:45 pm, Thursday, 26 November 2026
  • 18

চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দ শুনে বিএনপি নেতার ভাইয়ের গালাগাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মেহেরপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক চিকিৎসককে গালাগালের পাশাপাশি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার ভাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসকের নাম মাহাবুবুর রহমান। তিনি হাসপাতালটির আইসিইউ বিভাগে কর্মরত। ওই চিকিৎসককে গালাগাল ও লাঞ্ছিত করা ব্যক্তির নাম রকিবুল হাসান। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের ছোট ভাই।

চিকিৎসক মাহাবুবুর রহমানের ভাষ্য, আজ সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি থাকা এক রোগীর জন্য আইসিইউতে একটি শয্যার ব্যবস্থা করতে বারবার অনুরোধ করেন রকিবুল হাসান। কিন্তু আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। এ অবস্থায় অন্য একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে ওই রোগীকে শয্যা দেওয়ার প্রস্তাব দেন রকিবুল। কিন্তু এভাবে শয্যা খালি করে দেওয়া সম্ভব নয় বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়।

মাহাবুবুর রহমান বলেন, বারবার একই অনুরোধে বিরক্ত হয়ে তিনি রকিবুলকে ‘কচলাকচলি’ না করতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে রকিবুল অকথ্য ভাষায় তাঁকে গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে মারার জন্য তেড়ে আসেন। আইসিইউর দরজা পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে উপস্থিত লোকজন ফটক বন্ধ করে দেন।

ঘটনার একই বর্ণনা দিয়েছেন অন্তত চারজন প্রত্যক্ষদর্শী। তাঁরা জানান, এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে চিকিৎসাসেবা ব্যাহত হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রকিবুল হাসান শয্যার জন্য চিকিৎসককে অনুরোধ এবং গালাগাল করার কথা স্বীকার করেন। তাঁর ভাষ্য, চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দটি শুনে তিনি আপত্তি জানান এবং উত্তেজিত হয়ে পড়েন। গালাগালের বিষয়টি স্বীকার করলেও চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন রকিবুল।

রকিবুলের মানসিক সমস্যা আছে বলে জানিয়েছেন তাঁর ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান। তিনি বলেন, ‘আমার ছোট ভাই রিপনের মানসিক অবস্থা ভালো নেই, তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি নিয়ে আমরা লজ্জিত।’

বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নাসিম আখতার বলেন, চিকিৎসককে মারধর করতে তেড়ে আসা ও গালাগাল করার মতো ঘটনা হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবায় ব্যঘাত ঘটায়। এতে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েন। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা

চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দ শুনে বিএনপি নেতার ভাইয়ের গালাগাল

Update Time : 05:21:45 pm, Thursday, 26 November 2026