আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ১৭°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর

  • MIT ERP
  • Update Time : 12:26:02 pm, Thursday, 26 November 2026
  • 23

বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে। এখানে যে বাড়িটিতে তিনি থাকতেন তা আজও আছে। সেই বাড়িতে রয়েছে জগদীশ চন্দ্রের ব্যবহৃত একটি লোহার সিন্দুক। জগদীশ চন্দ্রের মৃত্যুর পর সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি সিন্দুকের চাবি। আর কেউ সাহস করে খোলেওনি সিন্দুকটি। সিন্দুকটি খোলার জন্য গিরিডির বিজ্ঞানমনস্ক মানুষ দাবি জানালেও প্রশাসন এই সিন্দুক খুলতে পারেনি।

তবে এবার সেই সিন্দুকটি খোলার অনুমতি দিয়েছেন ঝাড়খন্ডের হাইকোর্ট।

গিরিডির ‘শান্তি নিবাস’ নামের বাড়িটিতে ৮৯ বছর আগে মারা যান এই বিজ্ঞানী। এত বছরে সিন্দুকটি এক রহস্য সৃষ্টি করে আছে।

এর আগে ২০০২ সালে এই সিন্দুকটি খোলার উদ্যোগ নেয় গিরিডির জেলা প্রশাসন। তখন সিদ্ধান্ত হয় প্রখ্যাত বিজ্ঞানী ও রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে খোলা হবে সেই সিন্দুক। এ ব্যাপারে গিরিডির জেলা প্রশাসন উদ্যোগ নিলেও রাষ্ট্রপতি কালাম কর্মসূচি দিয়েও আসতে পারেননি গিরিডিতে। আর খোলাও হয়নি ওই রহস্যজনক সিন্দুক। এরপরে নতুন কর্মসূচি নিয়ে আবার খোলার চেষ্টা হয় রাষ্ট্রপতিকে নিয়ে। সেসব উদ্যোগও সফল হয়নি।

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রয়াত হন গিরিডির এই বাসভবনে ১৯৩৭ সালের ২৩ নভেম্বর। গিরিডির এই বাসভবনে থেকে তিনি তাঁর বিজ্ঞানচর্চা চালিয়ে গেছেন।

১৮ নভেম্বর ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে সিন্দুক খোলার সম্মতি দেন। আদালত বলেন, বিজ্ঞানীদের জন্য তো বটে, মানবজাতির জন্য সেই সিন্দুক খুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

একই সঙ্গে ডিভিশন বেঞ্চ পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরকে এ ভবনটির সংস্কার ও সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করে হলফনামার মাধ্যমে তা হাইকোর্টকে জানাতে নির্দেশ দেন।

যদিও এই ভবনটি এখন জগদীশ চন্দ্র বসু স্মারক বিজ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। একাংশ গড়া হয়েছে জাদুঘর হিসেবেও। ১৯৯৭ সালে এই শান্তি নিবাস তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে অধিগ্রহণ করে বিহার সরকার। তখন গিরিডি ছিল বিহার রাজ্যে। ২০০০ সালের ১৫ নভেম্বর বিহার ভেঙে নতুন রাজ্য ঝাড়খন্ড গঠিত হয়। এখন এই গিরিডি ঝাড়খন্ড রাজ্য গড়ার পর চলে আসে ঝাড়খন্ড রাজ্যে।

জগদীশ চন্দ্র বসু হাওয়া বদল করতে প্রতিবছর গিরিডিতে যেতেন। গিরিডি একটি স্বাস্থ্যকর জায়গা। তখন চিকিৎসকেরা হাওয়া বদল করতে বিভিন্ন রোগীকেও গিরিডিতে আসার পরামর্শ দিতেন। ১৯৩০ সালের পর থেকে জগদীশ চন্দ্র বসু পূজার ছুটি কাটাতে গিরিডিতে আসতেন। আর থাকতেন গিরিডির এই শান্তি নিবাসে। চার একর জমির ওপর ছিল এই শান্তি নিবাস। মালিক ছিলেন জগদীশ চন্দ্র বসুর পিসতুতো দাদা অমৃত নাথ মিত্র। অমৃত মিত্র জেলা জজ ছিলেন।

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাড়ি ‘শান্তি নিবাস’

এই বাড়ির একটি কক্ষে ছিল সেই ঐতিহাসিক এই ৫ নম্বরি সিন্দুকটি। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান জগদীশ চন্দ্র বসু। তার পর থেকে তার সেই সিন্দুকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এই ভবনে। অমৃত নাথ মিত্রর স্ত্রী মধুরিমা মিত্র বাড়িটি বিক্রি করে দেন বিহার মাইকা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কাছে। পরে অবশ্য তারাও শান্তি নিবাসের আশপাশের জমি বিক্রি করে দিলেও বিক্রি করেনি শান্তি নিবাসকে।

ঝাড়খন্ড হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও বলেছে, ৩ ফুট লম্বা ও ২ ফুট চওড়া সিন্দুকটি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মৃত্যুর পর থেকেই এই শান্তি ভবনেই রয়েছে। অনেকেই মনে করছেন, ওই সিন্দুকে আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তাই এই সিন্দুক খোলার এখনই উপযুক্ত সময়।

গিরিডিতে গড়ে ওঠা স্যার জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ শরাফ হাইকোর্টের রায়ের পর বলেছেন, ‘২০ বছর ধরে আমরা এই ভবনের ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছি। এবার সেই ঐতিহাসক সিন্দুক খোলার নির্দেশ দেওয়ায় আমরা খুশি। এর ফলে গিরিডিবাসী শিক্ষার্থী, বিজ্ঞানী এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য হয়তো খুলে যাবে এই সিন্দুকের রহস্য। জানা যাবে, কী আছে এই রহস্যময় সিন্দুকে।’

বসু পরিবারের আদি নিবাস ছিল বর্তমানের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। তাঁর জন্ম হয় ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে। তাঁর বাবা ভগবান চন্দ্র বসু তখন সেখানে চাকরি করতেন। জগদীশ চন্দ্রের প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয় ফরিদপুর জেলায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর

বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর

Update Time : 12:26:02 pm, Thursday, 26 November 2026