আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

তৃতীয় বছরে রূপালী বাংলাদেশ, অঙ্গীকার সত্য প্রকাশের : সায়েম ফারুকী

  • MIT ERP
  • Update Time : 04:46:25 pm, Thursday, 26 November 2026
  • 18

তৃতীয় বছরে রূপালী বাংলাদেশ, অঙ্গীকার সত্য প্রকাশের : সায়েম ফারুকী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘নতুন সময়, নতুন দিন’ এই স্লোগান নিয়ে দুই বছর আগে যাত্রা শুরু করা দৈনিক রূপালী বাংলাদেশ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে পত্রিকাটির বিজ্ঞাপনদাতা, পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে পত্রিকাটির আগামীর পথচলায় সাফল্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন তারা।

এ উপলক্ষে দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী বলেন, দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ তাঁদের জন্য আনন্দ, গৌরব ও আত্মবিশ্বাসের। যাত্রার শুরু থেকেই বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে রূপালী বাংলাদেশ। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও সেই আদর্শ থেকে বিচ্যুত হয়নি পত্রিকাটি।

তিনি বলেন, অল্প সময়ে পাঠকদের যে ভালোবাসা, আস্থা ও গ্রহণযোগ্যতা পাওয়া গেছে, তা তাঁদের সবচেয়ে বড় অর্জন। এই অর্জন শুধু রূপালী বাংলাদেশের নয়; বরং পত্রিকাটির সঙ্গে যুক্ত প্রতিটি সাংবাদিক, পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।

সায়েম ফারুকী আরও বলেন, সাংবাদিকতা কেবল প্রতিদিনের ঘটনা ও তথ্য পাঠকের সামনে তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি এর গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই রূপালী বাংলাদেশ সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায়।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার কিংবা যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে পত্রিকাটির সাংবাদিকতা সোচ্চার থাকবে। একই সঙ্গে দেশের ইতিবাচক অর্জন, উন্নয়ন, সম্ভাবনা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্পও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চায় রূপালী বাংলাদেশ।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পাঠকের বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি আগামীতেও এই অঙ্গীকার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজিয়াবাদে চিকিৎসা করাতে গিয়ে ব্যবসায়ী জানতে পারেন, ধীরে ধীরে বিষ দিচ্ছিলেন স্ত্রী

তৃতীয় বছরে রূপালী বাংলাদেশ, অঙ্গীকার সত্য প্রকাশের : সায়েম ফারুকী

Update Time : 04:46:25 pm, Thursday, 26 November 2026