আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

গর্ভে সন্তানসহ ছেড়ে যান স্বামী, স্বাবলম্বী হয়ে এখন অন্যদেরও পথ দেখাচ্ছেন আছিয়া

  • MIT ERP
  • Update Time : 09:15:59 am, Tuesday, 24 November 2026
  • 12

গর্ভে সন্তানসহ ছেড়ে যান স্বামী, স্বাবলম্বী হয়ে এখন অন্যদেরও পথ দেখাচ্ছেন আছিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয় আছিয়া বেগমের। তাঁর স্বামী আগে থেকেই ছিলেন তিন সন্তানের বাবা। বিয়ের এক বছর পর আছিয়ার গর্ভে সন্তান আসে। গর্ভের সন্তানের বয়স যখন চার মাস, তখন স্বামী নুরু মিয়া তাঁকে ছেড়ে ঢাকায় চলে যান।

গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক ফলগাছা গ্রামের এই কিশোরী বধূর জীবনের শুরুতেই আঁধার নেমে এসেছিল। স্বামী চলে যাওয়ার পর আছিয়া দিনমজুর বাবার সংসারে বোঝা হয়ে পড়েন। নিরুপায় হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বেছে নেন গৃহকর্মীর কাজ। এ কাজ করেন চার বছর।

তবে এতে সংসার চলছিল না আছিয়ার। পরে মাটিকাটা শ্রমিকের কাজ নেন। এই কাজ করেন ছয় বছর। আছিয়া জানতেন, এভাবে তাঁর ভাগ্য বদল হবে না। তাই প্রতিদিন মজুরির টাকা থেকে কিছু সঞ্চয় করেন। ছয় বছরে সঞ্চয় দাঁড়ায় ১৫ হাজার টাকা।

মাটি কাটা শ্রমিকের কাজ ছেড়ে ১৫ হাজার টাকার সঞ্চয় আর কিছু টাকা ধারদেনা করে শাড়ি, লুঙ্গি ও থান কাপড়ের ব্যবসা শুরু করেন আছিয়া। তিনি গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতে থাকেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

দীর্ঘ ২২ বছর ফেরি করে ব্যবসার পর বামনডাঙ্গা বাজারে দুটি দোকানঘর ভাড়া নেন আছিয়া বেগম। একটির নাম দেন ‘আছিয়া বস্ত্রালয়’। বামনডাঙ্গা বাজারের এই দোকানে লেপ–তোশকের কাপড় ও তুলা বিক্রি করেন। অপরটির নাম দেন ‘জুই শাড়ি প্যালেস’। স্টেশন রোডের এ দোকানে শাড়ি, লুঙ্গি, থ্রি–পিস, থান কাপড়সহ সব ধরনের পোশাক বিক্রি হয়।

ঢাকার বাবুরহাট, সদরঘাট, ইসলামপুর এলাকা থেকে আছিয়া পাইকারিতে মালামাল কিনে নিয়ে আসেন। বর্তমানে তাঁর মাসিক আয় ৩০-৩৫ হাজার টাকা। আর দুই দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল রয়েছে।

দুটি দোকানের পাশাপাশি পাঁচ বিঘা জমি বন্ধক নিয়েছেন আছিয়া বেগম। এর মধ্যে এক বিঘায় কলা, এক বিঘায় শাকসবজি আর বাকি জমিতে ধান চাষ করছেন বলে জানালেন। দেড় শতক পৈতৃক বসতভিটায় আধাপাকা ঘর নির্মাণ করেছেন। বাড়িতে সৌরবিদ্যুতের সংযোগ আছে। একটি গাভিও পালন করছেন। দুধ বিক্রি থেকেও কিছুটা আয় হচ্ছে। আছিয়ার আয়ে বৃদ্ধ মা জোসনা বেগমসহ সাত সদস্যের পরিবার চলছে।

পরিবারের বোঝা থেকে অবলম্বন

আছিয়া বেগমের যে সন্তানকে গর্ভে রেখে স্বামী ছেড়ে যান, সেই ছেলে নাজমুল হুদার বয়স এখন ৪০ পেরিয়েছে। স্ত্রী শিখা বেগমকে নিয়ে তিনি মায়ের ব্যবসায় সহযোগিতা করছেন। নাজমুল নবম শ্রেণি পাসের পর ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু চাকরি পাননি। তাই মায়ের ব্যবসা দেখাশোনা করেন। নাজমুল–শিখা দম্পতির তিন সন্তান। বড় ছেলে আশিক রহমান দশম শ্রেণি, শিহাব ইসলাম সপ্তম শ্রেণি আর আলিফ ইসলাম মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ে।

নাজমুল বলেন, ‘আমি বাবাকে দেখিনি। আমার মাকে নিয়ে আমি গর্ব করি। কখনোই মায়ের ঋণ পরিশোধ করা যায় না। তার ওপর আমার জন্য মার যে ত্যাগ, তা কখনো শোধ হবে না।’

আছিয়া বেগমের বাবা আব্বাস আলী ছিলেন দিনমজুর। ১৮ বছর আগে তিনি মারা যান। মা জোসনা বেগম (৮০) আছিয়া বেগমের সঙ্গে থাকেন। তিন ভাইবোনের মধ্যে আছিয়া বেগম সবার বড়। ছোট ভাই জাহাঙ্গীর রহমান রিকশা-ভ্যান চালান। অপর ভাই জাসমিন রহমান আনসারে চাকরি করেন।

আছিয়া বেগমের মা জোসনা বেগম প্রথম আলোকে বলেন, ‘হামরা গরিব মানুষ, বেটিক ভালো ঘরোত বিয়া দিব্যার পাই নাই। তারপর ওর সোয়ামি ওকে ছাড়ি চলি যায়। বেটিক নিয়া বিপদোত পরচিনো। হামার বেটির নেকাপড়া নাই, কিনতো বুদ্ধি করি ব্যবসা করব্যার নাগচে। হামার ঘরে ওভাব দূর করছে।’

আছিয়া বেগমের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাপ্পী চৌধুরী বলেন, পরিশ্রম করে স্বাবলম্বী হওয়ার কারণে আছিয়া আপাকে এলাকার সবাই সম্মান করেন। তাঁর দোকানে শুধু পাইকারি বিক্রি হয় না, প্রতিদিন চার–পাঁচ হাজার টাকার পোশাক খুচরাও বিক্রি হচ্ছে।

ক্রেতাদের জামা দেখাচ্ছেন আছিয়া বেগম

অন্য নারীদের জন্য উদ্যোগ

আছিয়া বেগমের বয়স এখন ৫৫ বছর। নিজে স্বাবলম্বী হয়েই থেমে থাকতে চাননি তিনি। নিজের ব্যবসা শুরুর পর সুন্দরগঞ্জ উপজেলার অর্ধশতাধিক দরিদ্র তালাকপ্রাপ্তা ও বিধবা নারীকে কাজ দেন আছিয়া। তাঁরা আছিয়ার দোকান থেকে শাড়ি, লুঙ্গি ও থান কাপড় পাইকারি কিনে নেন। আছিয়ার মতো তাঁরাও ফেরি করে গ্রামে গ্রামে কাপড় বিক্রি করেন। তিনি ওই নারীদের নাম দিয়েছেন ‘অপরাজিতা’।

অপরাজিতারাও এখন স্বাবলম্বী হয়েছেন। প্রথম দিকে অর্ধশতাধিক অপরাজিতা আছিয়ার কাছে পাইকারিতে কাপড় কিনতেন। এখন ১০-১২ জন কিনছেন। অন্যরা স্বাবলম্বী হয়ে জেলা শহরসহ বিভিন্ন জায়গা থেকে নিজেরাই পাইকারিতে কাপড় কিনছেন।

আছিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘দিনমজুর বাবার ঘরে আমার জন্ম। অভাব কী আমি বুঝি। তাই আমার মতো অর্ধশতাধিক দরিদ্র নারীকে কাজ দিই। তাঁরা আমার দোকান থেকে শাড়ি, লুঙ্গি, থ্রি–পিস পাইকারি কিনে ফেরি করে গ্রামে গ্রামে বিক্রি করছেন। তাঁরাও এখন স্বাবলম্বী।’

আছিয়া বেগমের একটি দোকানে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, থান কাপড়সহ সব ধরনের পোশাক বিক্রি হয়

অপরাজিতাদের গল্প

আছিয়া বেগম সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কাপাসিয়া, তারাপুর, বামনডাঙ্গা, দহবন্দ, চণ্ডীপুর, রামজীবন, বেলকা ইউনিয়নের অর্ধশতাধিক দরিদ্র নারীকে ব্যবসায় যুক্ত করেন। প্রতিজন অপরাজিতা ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেন।

বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের অপরাজিতা নুর বানু (৫৫) বলেন, ‘আছিয়া আপার কাছ থেকে মালামাল কিনে গ্রামে গ্রামে বিক্রি করি। ২০ বছর ধরে এই কাজ করছি। মাসে ২০ হাজার টাকার মতো আয় হয়। সংসারে আর অভাব নাই।’

একই গ্রামের অপরাজিতা হাসিনা বেগম (৫২) বলেন, ‘আমরা সপ্তাহে এক দিন আছিয়া আপার দোকানে কাপড়সহ অন্যান্য জিনিস পাইকারি কিনি। কাপড় নিতে এসে টাকা কম পড়লে তিনি অনেক সময় বাকিতেও কাপড় দেন।’

তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের অপরাজিতা ছবিরন নেছা (৫৫) ১০ বছর আগে ঋণ করে এক হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তিনি বলেন, সেই ঋণ পরিশোধ করে ৫০ হাজার টাকা সঞ্চয় করেছি। অথচ আগে অন্যের বাড়িতে ঝিয়ের (গৃহপরিচারিকার) কাজ করতাম।

চরখোর্দ্দা গ্রামের আরেক অপরাজিতা ফুলমতি বেগম (৫৫) জানালেন, ফেরি করে শাড়ি, লুঙ্গি বিক্রিতে লাভ বেশি। ঘরে বসেই মানুষ এসব জিনিস হাতে পাচ্ছে। তাই বিক্রিও হচ্ছে। কিন্তু মূলধনের অভাবে ব্যবসা বড় করতে পারছেন না।

সমাজের প্রান্তিক এই নারীদের সাফল্য নিয়ে আছিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে যে কেউ সফল হতে পারে। নারীরা এখন আর অসহায় নয়। আমরাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি, তার প্রমাণ আমি নিজেই।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সমস্যা মিটিয়ে দ্রুত চালু করুন

গর্ভে সন্তানসহ ছেড়ে যান স্বামী, স্বাবলম্বী হয়ে এখন অন্যদেরও পথ দেখাচ্ছেন আছিয়া

Update Time : 09:15:59 am, Tuesday, 24 November 2026