আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২

  • MIT ERP
  • Update Time : 09:59:55 am, Sunday, 8 November 2026
  • 17

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। কম্পনের তীব্রতায় বেশ কিছু এলাকার দোকানপাটের জানালার কাচ ভেঙে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায় এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল কম্পনের পর ওই অঞ্চলে একাধিক আফটারশক বা মৃদু কম্পন অনুভূত হয়। বার্তাসংস্থা এপি জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে।

প্রতিবেশী আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তৃত অঞ্চলে এর প্রভাব পড়ে। এছাড়া দেশটির বিখ্যাত মাউন্ট ফুজি অবস্থিত যে অঞ্চলে, সেই ইয়ামানাশিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে রাজধানী টোকিও এই অঞ্চলগুলো থেকে যথেষ্ট দূরে হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি। ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় ভাঙা কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং একটি বইয়ের দোকানের তাক থেকে সমস্ত বই নিচে পড়ে গেছে।

আহতদের বেশিরভাগই কম্পনের সময় দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে আঘাত পেয়েছেন। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে শিনকানসেন (বুলেট ট্রেন) তুলনামূলক কম গতিতে চলাচল করছে। লাইনে কোনো ফাটল বা ক্ষতি হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২

Update Time : 09:59:55 am, Sunday, 8 November 2026