আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ময়মনসিংহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত দুই

  • MIT ERP
  • Update Time : 09:50:57 pm, Saturday, 7 November 2026
  • 17

ময়মনসিংহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত দুই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। শনিবার (৭ নভেম্বর) উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিকআপটি কানুরামপুর-ত্রিশাল সড়ক দিয়ে ত্রিশালের দিকে যাচ্ছিল। পথে বাহাদুরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত দুজনই পুরুষ। তাঁদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পুলিশ আরও তিনজনকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠায়। আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪২ জন আটক

ময়মনসিংহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত দুই

Update Time : 09:50:57 pm, Saturday, 7 November 2026