আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

১৭ বছর দেশের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে: এমপি হুমাম কাদের চৌধুরী

  • MIT ERP
  • Update Time : 09:22:42 pm, Saturday, 7 November 2026
  • 19

১৭ বছর দেশের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে: এমপি হুমাম কাদের চৌধুরী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের সঠিক ইতিহাস গোপন করা হয়েছে। একই সঙ্গে ৭ নভেম্বresর ঐতিহাসিক তাৎপর্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, “৫ আগস্ট স্বৈরাচার সরকারকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, এটিও একটি বিপ্লব ছিল। ১৯৭৫ সালে সেনাবাহিনীর নেতৃত্বে বিপ্লব হয়েছিল, আর এবার হয়েছে ছাত্র-জনতার নেতৃত্বে। এই ইতিহাসও লিখে রাখা দরকার। কারণ, এই ইতিহাসও একসময় বদলে যেতে পারে। ” তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে।

বিশেষ করে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব ঐতিহাসিক আন্দোলনের বস্তুনিষ্ঠ তথ্য সংরক্ষণ করা জরুরি। সভায় আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না ও এম. মোরশেদ আলম। আলোচনা সভা শেষে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি ও হুইলচেয়ার বিতরণ করেন। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করেন।

এর আগে সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ার জিয়া নগরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১৬

১৭ বছর দেশের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে: এমপি হুমাম কাদের চৌধুরী

Update Time : 09:22:42 pm, Saturday, 7 November 2026