আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা

  • MIT ERP
  • Update Time : 11:10:40 am, Saturday, 7 November 2026
  • 24

ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

এর আগে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাও একই তথ্য প্রকাশ করে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করার খবর পাওয়া গেলেও এ নিয়ে এখন পর্যন্ত ইরানের কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। হামলাটি কোথা থেকে পরিচালিত হয়েছে, এর লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের হরমোজগান প্রদেশের অন্তর্ভুক্ত কেশম দ্বীপটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালির নিকটবর্তী হওয়ায় দ্বীপটি সামরিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এর আগে গত ৩ নভেম্বরও দ্বীপটিতে কয়েকটি বিস্ফোরণের খবর সামনে এসেছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে আলজাজিরা জানায়, সেদিন কেশমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় বাসিন্দারাও আকাশে দুটি উড়োজাহাজ দেখতে পাওয়ার কথা জানিয়েছিলেন। ওই সময় হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত বন্দরনগরী বন্দর লেঙ্গেহ থেকেও বিস্ফোরণের খবর আসে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম জানায়, হরমুজ প্রণালিতে প্রতিরক্ষামূলক সামরিক অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। তবে ওই অভিযান ও হামলার বিবরণ নিয়ে ইরানি এবং মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্নতা দেখা যায়।

এ অবস্থায় কেশম দ্বীপে নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই ঘটনার খবর সামনে এলো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা

Update Time : 11:10:40 am, Saturday, 7 November 2026