আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ইউরোপজুড়ে বিমান চলাচল ব্যাহত: বোমা হামলার হুমকি

  • MIT ERP
  • Update Time : 01:59:58 pm, Friday, 6 November 2026
  • 22

ইউরোপজুড়ে বিমান চলাচল ব্যাহত: বোমা হামলার হুমকি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউরোপজুড়ে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ২৫টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এতে আয়ারল্যান্ড, ডেনমার্ক, স্পেন, ইতালি, পোল্যান্ড, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের ফ্লাইট হুমকির মুখে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হুমকির কারণে কিছুক্ষেত্রে কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন, জরুরি অবতরণ এবং যুদ্ধবিমান দিয়ে পাহারা দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্পেনের মাদ্রিদ থেকে প্যারিসগামী এয়ার ইউরোপার দুটি এবং রোম ও মিলান থেকে আসা আইবেরিয়ার চারটি ফ্লাইটে হুমকি আসে।

এছাড়া বুলগেরিয়ার আকাশসীমায় তিনটি বিমানকে যুদ্ধবিমান দিয়ে এসকর্ট কোরে অবতরণ করানো হয়।

এদিকে, ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরে দুটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন হুমকি এলো ইউরোপজুড়ে।

এর আগে, গত মঙ্গলবার অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। যার একটিতেও কোনোপ্রকার বিস্ফোরক পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইউরোপজুড়ে বিমান চলাচল ব্যাহত: বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে বিমান চলাচল ব্যাহত: বোমা হামলার হুমকি

Update Time : 01:59:58 pm, Friday, 6 November 2026