আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 12:24:45 pm, Friday, 6 November 2026
  • 23

হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালে ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় জুমার নামাজ আদায় করবেন তিনি।

এরপর মাদ্রাসাটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এ বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আজ শুক্রবার দ্বিতীয় দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর। এ ছাড়া সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা, দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ওলামা-মাশায়েখ এবং ইসলামী চিন্তাবিদরা অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 12:24:45 pm, Friday, 6 November 2026