আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ঠাকুরগাঁওয়ে বিষপানে প্রেমিক-প্রেমিকার মর্মান্তিক মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 10:05:51 am, Monday, 5 October 2026
  • 14

ঠাকুরগাঁওয়ে বিষপানে প্রেমিক-প্রেমিকার মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে কীটনাশক পান করে ইয়াহিয়া খান (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এদিকে প্রেমিক ইয়াহিয়ার বিষপানের খবর পেয়ে তার প্রেমিকাও বিষপান করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ইয়াহিয়া খান পীরগঞ্জ উপজেলার কোষারাণীগাঁও এলাকার আব্দুল কালাম আজাদের ছেলে। তিনি দিনাজপুরের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে ইয়াহিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর জানতে পারেন ইয়াহিয়া।

এর পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে ঘাস মারা কীটনাশক পান করেন তিনি। বিষপানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ বোধ করায় গত ২৮ সেপ্টেম্বর স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন।

এরপর ১ অক্টোবর ইয়াহিয়া পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর বিকেলে তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আব্দুল হাকিম আরও জানান, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াহিয়ার বিষপানের খবর জানতে পেরে তার প্রেমিকাও বিষপান করেছিলেন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে ওই তরুণীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ইয়াহিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তিন দিনে এলো ২০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স

ঠাকুরগাঁওয়ে বিষপানে প্রেমিক-প্রেমিকার মর্মান্তিক মৃত্যু

Update Time : 10:05:51 am, Monday, 5 October 2026