আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

  • MIT ERP
  • Update Time : 02:12:13 pm, Tuesday, 29 September 2026
  • 15

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় বিএনপির কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত। ঘটনার সুষ্ঠু তদন্তের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো রাজনৈতিক দলের সদস্য জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে ব্যবহারের লক্ষ্যেই এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও দর-কষাকষি করবে সরকার।

কোনো দেশের চাপ বা শর্তের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না। একইভাবে বোয়িং কিংবা এয়ারবাস কেনার সিদ্ধান্ত নেওয়া হলে সেটিও দেশের প্রয়োজন বিবেচনা করেই নেওয়া হবে। এদিকে দেশে এলপিজি নিয়ে কোনো সংকট নেই বলেও জানিয়েছেন ডা. জাহেদ। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের তথ্যের ভিত্তিতে তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক।

তথ্য উপদেষ্টার দেওয়া হিসাবে, গত আগস্টে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে প্রায় ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সংশ্লিষ্ট সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশের এলপিজির মজুত ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে দেশে এলপিজির কোনো ঘাটতি নেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

Update Time : 02:12:13 pm, Tuesday, 29 September 2026