আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ আটকের পর প্রবেশন আইনে জামিন পেলেন যুবক হাবিবুর রহমান

  • MIT ERP
  • Update Time : 12:13:55 am, Monday, 28 September 2026
  • 17

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ আটকের পর প্রবেশন আইনে জামিন পেলেন যুবক হাবিবুর রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তবে একই দিন প্রবেশন আইনে সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে হাবিবুর রহমানকে গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়। পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মো. আবুবক্কর শুনানি শেষে হাবিবুর রহমানকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে একই দিন আসামির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক খাসকক্ষে প্রবেশন আইনে সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। পুলিশ কোর্টের জিআরও এএসআই আজাদ জানান, আদালত পাঁচটি শর্তে সাজা স্থগিত করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচটি গাছ রোপণ, পাঁচ দিনের মধ্যে অন্তত পাঁচটি সূরা মুখস্থ করে আদালতে শুনানো এবং বিভিন্ন সংশোধনমূলক কার্যক্রমে অংশ নেওয়া।

এসব কার্যক্রম থানা পুলিশ পর্যবেক্ষণ করবে। রোববার বিকেল ৫টার দিকে জামিনে মুক্ত হয়ে হাবিবুর রহমান নিজ বাড়িতে ফিরে যান। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েটে লাগাতার আন্দোলনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ আটকের পর প্রবেশন আইনে জামিন পেলেন যুবক হাবিবুর রহমান

Update Time : 12:13:55 am, Monday, 28 September 2026