আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • MIT ERP
  • Update Time : 10:41:50 am, Thursday, 24 September 2026
  • 21

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হাসান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম হাসান। তিনি পেশায় একটি গার্মেন্টসে লেবেল অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাবার নাম আব্দুস সোবাহান। তিনি বর্তমানে উত্তরার নলভোগ এলাকায় থাকতেন। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর সদর থানার উদয়কাঠি গ্রামে। নিহত হাসান এক সন্তানের জনক।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট কবির হোসেন জানান, হাসান তার রুমমেট ছিলেন। তিনি একটি লেবেল কারখানায় কাজ করতেন। বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে জানান, হাসান আর বেঁচে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আসিয়ান কাপ: মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Update Time : 10:41:50 am, Thursday, 24 September 2026