আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে

  • MIT ERP
  • Update Time : 11:48:10 pm, Wednesday, 23 September 2026
  • 16

রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ হয়েছে। সংশোধিত নীতিমালায় রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের সূতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হবে না।

এক মাস আগে জারি করা আমদানি নীতি আদেশে সূতা ও কাপড় আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার শর্ত যুক্ত করা হয়েছিল। ব্যবসায়ীদের আপত্তির পর সেই শর্ত তুলে নেওয়া হয়েছে।

এতে রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া কিছুটা সহজ হবে এবং সময়ও কমতে পারে। আমদানি নীতি আদেশের আরেকটি ধারা সংশোধন করে বলা হয়েছে, শিল্পপ্রতিষ্ঠানগুলো আমদানি নিবন্ধন সনদ – আইআরসি ছাড়াই শিল্প স্থাপনের প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি আমদানি করতে পারবে। শিল্পপ্রতিষ্ঠানের মূলধনি যন্ত্রপাতি সচল ও উৎপাদনক্ষম রাখার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ একইভাবে আমদানি করা যাবে বলেও সংশোধনীতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে

Update Time : 11:48:10 pm, Wednesday, 23 September 2026