আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

নড়াইলে আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

  • MIT ERP
  • Update Time : 03:34:35 pm, Sunday, 20 September 2026
  • 18

নড়াইলে আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইলে একটি মারামারির মামলায় আদালতে হাজিরা দিতে আসা ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো. এস্কেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেলেন্দার আলী (৫৫), হাসানুর রহমান (৫৪), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) এবং শরিফুল মোল্যা (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মারামারির মামলায় হাজিরা দিতে এসে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রানদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে ১১ জনকে একসঙ্গে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নড়াইলে আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

Update Time : 03:34:35 pm, Sunday, 20 September 2026