আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:28:18 pm, Sunday, 20 September 2026
  • 14

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার সমুদয়কাঠি এলাকায় সংঘটিত একটি ঘটনার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরদিন ১৬ আগস্ট নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ। মামলায় ১৮ জনকে নামীয় আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানকে ১৪ নম্বর নামীয় আসামি করা হয়। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার তাকে গ্রেপ্তার করে রোববার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। এদিকে সাইদুর রহমানের পরিবারের দাবি, তিনি নির্দোষ এবং তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তবে পরিবারের এ দাবির বিষয়ে মামলার বাদীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গ্রেপ্তার

Update Time : 03:28:18 pm, Sunday, 20 September 2026