আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিলেট জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 09:11:49 am, Sunday, 20 September 2026
  • 16

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিলেট জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিলেট জোনের দিনব্যাপী টাউন হল মিটিং নগরীর গ্রান্ড সিলেটের কনফারেন্স রুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মো রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা এবং সৈয়দ আবুল হাশেমসহ অনেকে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের বিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে। বর্তমান সময়ে আমরা নতুন উদ্যমে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে চাই।

মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। ’ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রার মূলশক্তি হলো তার মানুষ ও সম্মিলিত প্রচেষ্টা। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রতিটি শাখা ও কর্মকর্তাকে নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, মানসম্মত আমানত সংগ্রহ, গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

আমরা এক দল, এক লক্ষ্য নিয়ে সমন্বিতভাবে কাজ করলে ইনশাআল্লাহ্ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আরও শক্তিশালী, আধুনিক ও টেকসই ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।

শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ। এ সময় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহীতে জরাজীর্ণ সরকারি ভবনে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিলেট জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

Update Time : 09:11:49 am, Sunday, 20 September 2026