আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

নারায়ণগঞ্জে কাইকারটেক সেতুর স্ল্যাব ভেঙে লোহা চুরির বিষয়ে জানে না কর্তৃপক্ষ

  • MIT ERP
  • Update Time : 12:26:26 pm, Friday, 18 September 2026
  • 14

নারায়ণগঞ্জে কাইকারটেক সেতুর স্ল্যাব ভেঙে লোহা চুরির বিষয়ে জানে না কর্তৃপক্ষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার সংযোগকারী কাইকারটেক সেতুর ওয়াকওয়ের স্ল্যাব ভেঙে লোহার রড ও বিভিন্ন অংশ চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েক দিন ধরে প্রকাশ্যে এই চুরির ঘটনা ঘটলেও সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

স্থানীয়দের অভিযোগ, সেতুর ওয়াকওয়ের একাধিক স্ল্যাব ভেঙে সেখান থেকে লোহার অংশ খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। এর ফলে একদিকে যেমন সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে, অন্যদিকে ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারীদের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় মালেক মিয়া জানান, কয়েক দিন ধরে সেতুর বিভিন্ন অংশ থেকে লোহা খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

দিনের বেলায়ও ওয়াকওয়ের স্ল্যাব ভাঙা অবস্থায় দেখা যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে সেতুর আরও বড় ধরনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি অবকাঠামোর এমন গুরুত্বপূর্ণ অংশ এভাবে চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা অবিলম্বে নজরদারি বাড়ানোর পাশাপাশি চুরি রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ওয়াকওয়ে দ্রুত সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ঘটনাটি তার জানা নেই এবং তিনি এই প্রথম বিষয়টি শুনেছেন। তবে যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করবেন বলে জানান। অন্যদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সওজের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাইনি।

তার পরেও আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এবং কারা এ কাজের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৩০ বলে সেঞ্চুরি ও ৩৪ বলে ১০৮, অভিষেকের তাণ্ডবে একের পর এক বিশ্বরেকর্ড

নারায়ণগঞ্জে কাইকারটেক সেতুর স্ল্যাব ভেঙে লোহা চুরির বিষয়ে জানে না কর্তৃপক্ষ

Update Time : 12:26:26 pm, Friday, 18 September 2026