আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

ইরান ইস্যুতে জাতিসংঘের মার্কিন প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

  • MIT ERP
  • Update Time : 02:15:52 pm, Friday, 18 September 2026
  • 18

ইরান ইস্যুতে জাতিসংঘের মার্কিন প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

বৃহস্পতিবার ১৫ সদস্যের মধ্যে ১১ দেশই যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভেটো পাওয়ার ব্যবহার করে প্রস্তাবটি আটকে দেয় রাশিয়া ও চীন। রয়টার্স জানিয়েছে এ খবর।

চলমান উত্তেজনার মধ্যে এই প্রস্তাব পাস হলে সংকট আরও ঘনীভূত হবে বলে সতর্ক করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। ভোটদানে বিরত ছিল পাকিস্তান ও সোমালিয়া।

ইরানের পারমাণবিক ইস্যুতে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট আরও এক বছর বাড়াতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া ও চীনের হস্তক্ষেপে তা ভেস্তে গেছে।

২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তির আওতায় তৈরি হয় স্ন্যাপব্যাক মেকানিজম। এই নিয়মে চুক্তিতে স্বাক্ষরকারী যেকোনো দেশ যদি মনে করে ইরান শর্ত লঙ্ঘন করছে, তবে তারা নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশের সমর্থন ছাড়াই আগের নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানাতে পারে। ২০২৫ সালে এই আইনের ব্যবহার করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে দরপত্রে বাধা, শিডিউল জমা দিতে পারেনি অধিকাংশ প্রতিষ্ঠান

ইরান ইস্যুতে জাতিসংঘের মার্কিন প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

Update Time : 02:15:52 pm, Friday, 18 September 2026