আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

শিক্ষার্থীদের চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে: ইউজিসি সদস্য

  • MIT ERP
  • Update Time : 11:29:17 pm, Thursday, 17 September 2026
  • 16

শিক্ষার্থীদের চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে: ইউজিসি সদস্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষার্থীদের কেবল চাকরির জন্য প্রস্তুত না করে তাদের চাকরি দেওয়ার সক্ষমতা অর্জনের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত ধারণা ও প্রযুক্তি শিল্পে প্রয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করতে হবে।

শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী কাজে যুক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় সহায়তার জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিলের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তাদের বর্তমানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষাখাতে বাজেট ২ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি সদস্য বলেন, অনেক মেধাবী শিক্ষার্থীর মধ্যে যারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি অগ্রসরমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, তারা সৌভাগ্যবান। নোবিপ্রবি বর্তমানে র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে এবং গবেষণায় এগিয়ে যাচ্ছে, যা নবীন শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক।

তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ট্যুরিস্ট ভিসা চালু: হিলি ইমিগ্রেশনে যাত্রী পারাপার বাড়ায় রাজস্ব আয়ে গতি

শিক্ষার্থীদের চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে: ইউজিসি সদস্য

Update Time : 11:29:17 pm, Thursday, 17 September 2026