আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • MIT ERP
  • Update Time : 11:06:29 am, Thursday, 17 September 2026
  • 15

আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আউটফিল্ড ভেজা থাকায় চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।

বৃষ্টির পর রোদও ওঠে। ক্রিকেটাররাও ঠিকঠাক ওয়ার্ম-আপ করে কিন্তু আগের ভারি বৃষ্টিতে আউটফিল্ড মারাত্মকভাবে ভিজে থাকে। নির্ধারিত কিংবা সুপার ওভারের ম্যাচ আয়োজনও সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিবেচনা করা হয় দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ম, সেখানে চীনের অবস্থান ৩৬তম। এই সুবিশাল তারতম্যে এগিয়ে থাকার কারণে না খেলেই শেষ চার নিশ্চিত করল নিগার সুলতানা জ্যোতির দল। আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলার বাঘিনীরা। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। আগামীকাল শুক্রবার বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় মেয়েরা। উল্লেখ্য, এশিয়ান গেমসে এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের ব্যর্থতা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চেই ঘুরে দাঁড়াতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদির আরামকো ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুতিদের

আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

Update Time : 11:06:29 am, Thursday, 17 September 2026