আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

  • MIT ERP
  • Update Time : 12:26:38 pm, Thursday, 17 September 2026
  • 12

নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে ১২০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম (৩০) নামের এক নারীকে আটক করা হয়েছে। তবে এ সময় তাঁর স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তাদের টিনের বসতঘর থেকে ইয়াবাসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। ফাতেমা বাগডাঙ্গা গ্রামের সৈয়দ হোসেন আলীর স্ত্রী। ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বলেন, ফাতেমা বেগমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফাতেমা জানান, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছেন। এদিকে, ফাতেমা বেগমকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে বলে জানান ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি নাগরৌহা সেতুর নির্মাণকাজ

নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

Update Time : 12:26:38 pm, Thursday, 17 September 2026