আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

তাহিরপুরে বালুবাহী নৌকা নেওয়ার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 12:24:19 pm, Thursday, 17 September 2026
  • 12

তাহিরপুরে বালুবাহী নৌকা নেওয়ার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া বুধবার রাতে বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন তিনি। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে বজ্রপাতের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে নৌকায় থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি নাগরৌহা সেতুর নির্মাণকাজ

তাহিরপুরে বালুবাহী নৌকা নেওয়ার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

Update Time : 12:24:19 pm, Thursday, 17 September 2026