আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • MIT ERP
  • Update Time : 05:29:48 pm, Wednesday, 16 September 2026
  • 15

বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

অনুষ্ঠানে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম, সব বিভাগীয় প্রধান, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান বিসিবিএলের দীর্ঘ পথচলায় অর্জন ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের আরও নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে কাজ করার আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিসিবিএলের পক্ষ থেকে সব গ্রাহক ও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য অপসারণ শুরু করেছে টোয়াস

বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Update Time : 05:29:48 pm, Wednesday, 16 September 2026