আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

গাজীপুরে চাঞ্চল্যকর নাসির পালোয়ান হত্যা মামলার এক বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:49:05 pm, Wednesday, 16 September 2026
  • 11

গাজীপুরে চাঞ্চল্যকর নাসির পালোয়ান হত্যা মামলার এক বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কোনাবাড়ীতে আলোচিত সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এক বছর পর এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মহানগরীর জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শিহাব উদ্দিন নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব উদ্দিন লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে কোনাবাড়ীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন। কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। গুরুতর আহত নাসির উদ্দীন প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন।

অন্যদিকে কয়েকজন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, গ্রেপ্তার শিহাব উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড: অভিযুক্ত প্রকৌশলীদের নিয়ে গঠিত তদন্ত কমিটি বাতিল

গাজীপুরে চাঞ্চল্যকর নাসির পালোয়ান হত্যা মামলার এক বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : 03:49:05 pm, Wednesday, 16 September 2026