ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ আলমগীর (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক আলমগীর ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার ছেলে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রাপ্ত হয়ে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে বসতঘরের ফ্রিজের পেছন থেকে একটি ম্যাগাজিন বিহীন বিদেশী সেমি অটোমেটিক পিস্তলসহ আলমগীর হোসেনকে আটক করা হয়। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, একটি বিদেশী পিস্তলসহ আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। তাঁকে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।



















