আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

সীতাকুণ্ডে ১০ লাখ টাকার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

  • MIT ERP
  • Update Time : 03:43:49 pm, Tuesday, 15 September 2026
  • 16

সীতাকুণ্ডে ১০ লাখ টাকার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুমিরা এলাকায় উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে সাগর থেকে পাঁচটি চরঘেরা জাল কেটে অপসারণ করা হয়।

পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, মৎস্যসম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসইভাবে মাছ আহরণ নিশ্চিত করতে সরকারি নির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের ভাটিয়ারী স্টেশনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিরা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার চরঘেরা জাল অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জেলেদের প্রচলিত আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নলডাঙ্গায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

সীতাকুণ্ডে ১০ লাখ টাকার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

Update Time : 03:43:49 pm, Tuesday, 15 September 2026