আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চাইনিজ তাইপেকে ৭ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত জয়

  • MIT ERP
  • Update Time : 02:48:45 am, Sunday, 6 September 2026
  • 7

চাইনিজ তাইপেকে ৭ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত জয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চীনের মকিতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বড় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। এর পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জোড়া গোল করেন। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অনলাইন জুয়ার ফাঁদে বিপথগামী হচ্ছে তারুণ্য

চাইনিজ তাইপেকে ৭ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত জয়

Update Time : 02:48:45 am, Sunday, 6 September 2026