আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি: হামিদুর রহমান আযাদ

  • MIT ERP
  • Update Time : 02:37:36 pm, Friday, 4 September 2026
  • 13

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি: হামিদুর রহমান আযাদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, তারা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছেন না, বরং দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্যই এই আন্দোলন করছেন।

তিনি বলেন, যিনি সরকারে থাকুন না কেন, মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে। ’ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা এখনো অব্যাহতভাবে দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করে যাচ্ছি।

নির্বাচিত হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যেমন ভূমিকা পালন করছি, তেমনি রাজপথেও একই দাবি, বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন করছি। ’ তিনি বলেন, ‘আমাদের দাবি জনগণের দাবি, আমাদের বক্তব্য জনগণের বক্তব্য। এটি কোনো দলীয় ইস্যু নয়। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য।

’ বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে, আদেশ হয়েছে এবং গণভোট হয়েছে, সরকার তা উপেক্ষা করেছে। জনগণের দাবি ও তাদের ম্যান্ডেটকে উপেক্ষা করা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং সংকীর্ণ দলীয়করণের বিরুদ্ধে আমাদের দাবি নিয়ে আন্দোলন চলমান রয়েছে।

’ লং মার্চ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘দেশব্যাপী যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার প্রথম কর্মসূচি আগামীকাল শুরু হতে যাচ্ছে। সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে শেষ হবে। ’ তিনি বলেন, ‘এ কর্মসূচি বাস্তবায়নে আমরা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছি।

ইতোমধ্যে এ জন্য বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। ’ বিফ্রিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পরিবেশ শিক্ষায় নতুন দিগন্ত: ওয়ান চাইল্ড ওয়ান ট্রি উদ্যোগ

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি: হামিদুর রহমান আযাদ

Update Time : 02:37:36 pm, Friday, 4 September 2026