আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় হাইকমিশনের

  • MIT ERP
  • Update Time : 01:12:33 pm, Friday, 4 September 2026
  • 15

ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় হাইকমিশনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি বার্তায় এই সতর্কতার কথা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অর্থ প্রদান করলে ভিসা আবেদন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সময় ক্ষতির মুখে পড়তে পারে। হাইকমিশন আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত কোনো কাজের জন্য অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া উচিত নয়। ভিসা প্রত্যাশীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদেরও সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। ভিসা পাওয়ার নিশ্চয়তা বা দ্রুত আবেদন প্রক্রিয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়তে বাংলাদেশি আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করেছে ভারতীয় হাইকমিশন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী

ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় হাইকমিশনের

Update Time : 01:12:33 pm, Friday, 4 September 2026