আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: তথ্যমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:34:30 pm, Thursday, 3 September 2026
  • 35

সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: তথ্যমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারের কাজকর্মে কোনো ভুলত্রুটি থাকলে তা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সরকার সঠিকভাবে কাজ করছে কি না, কোথায় ভুল হচ্ছে ,সাংবাদিকদের তা তুলে ধরতে হবে।

ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, দেশ বর্তমানে একটি ‘ডিফারেন্ট সিচুয়েশন’-এর মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে গণমাধ্যমের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ।

সরকারের কাজ ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, কোথায় সমস্যা রয়েছে,সাংবাদিকদের তা নিয়ে সমালোচনা করা উচিত। তবে সেই সমালোচনার উদ্দেশ্য হতে হবে সরকারের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভুলত্রুটি সংশোধনের সুযোগ তৈরি করা। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কাজগুলো ঠিকমতো করছি কি না, আপনারা লিখবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করতে পারি।

” সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত বিভিন্ন ধরনের সংবাদ ছড়িয়ে পড়ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ এসব সংবাদকে ‘ফেক নিউজ’ মনে করে। এর অন্যতম কারণ, মানুষের কাছে সংবাদের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া। পার্থ বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে হবে।

একই সঙ্গে এমনভাবে সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে কারও অযাচিত সম্মানহানি ঘটে। কাউকে অতিরিক্ত প্রশংসা করাও সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই মানুষকে ভালো করা সম্ভব নয়। এর জন্য প্রত্যেকের মধ্যে নীতি ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। সাংবাদিকদের সত্য সংবাদ তুলে ধরে তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

নিজের রাজনৈতিক জীবন ও দলের আদর্শ সম্পর্কে সাংবাদিকেরা অবগত উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, তিনি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পছন্দ করেন না। সাংবাদিকতা পেশায় মতের ভিন্নতা থাকতে পারে, তবে সেটিকে রাজনৈতিক বিভাজনে রূপ দেওয়া উচিত নয়। দেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে।

এখন প্রয়োজন গুণগত উন্নয়ন। শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনমান, মূল্যবোধ ও সামাজিক পরিবেশের উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নূরন্নবী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন, ভোলার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরাও সভায় অংশ নেন। সভাটি সঞ্চালনা করেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন। সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে ভোলা জেলার ইতিহাস রচয়িতা ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: তথ্যমন্ত্রী

Update Time : 07:34:30 pm, Thursday, 3 September 2026