স্বৈরাচার কেবল পালিয়ে যায়নি, বরং দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এ কারণেই আজ সবাইকে বিদ্যুৎ নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে আস্তে আস্তে বিদ্যুতের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। আগস্টে বিদ্যুতের যে অবস্থা ছিল, সেপ্টেম্বরের মধ্যে তার চেয়ে ৫০ ভাগ ভালো হবে। আপনাদের কষ্ট কমে যাবে।



















