আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ঢাকার চার থানায় নতুন পুলিশ পরিদর্শক নিয়োগ

  • MIT ERP
  • Update Time : 08:36:57 pm, Tuesday, 1 September 2026
  • 14

ঢাকার চার থানায় নতুন পুলিশ পরিদর্শক নিয়োগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের তালিকা— মো. মনিরুজ্জামানকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। সালাহ উদ্দিন কাদেরকে মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। মো. নূরুল ইসলামকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। সাব্বির মোহাম্মদ সেলিমকে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। দাপ্তরিক এই আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে অবগতির জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

ঢাকার চার থানায় নতুন পুলিশ পরিদর্শক নিয়োগ

Update Time : 08:36:57 pm, Tuesday, 1 September 2026