আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দুমকিতে সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, ৭ দিনের মধ্যে বেড়া অপসারণের নির্দেশ

  • MIT ERP
  • Update Time : 07:48:28 pm, Monday, 31 August 2026
  • 10

দুমকিতে সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, ৭ দিনের মধ্যে বেড়া অপসারণের নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা বাঁশের বেড়া দিয়ে দখল করে চাষাবাদ করার অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান প্যাদার বিরুদ্ধে। এ ঘটনায় সরেজমিনে পরিদর্শন শেষে রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের জন্য তাকে সাত দিনের সময়সীমা দিয়েছে উপজেলা ভূমি অফিস।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঠালতলা থেকে তহশিল অফিসের মাঝামাঝি এলাকায় সরকারি রাস্তা পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ কে এম ফজলুল হক। স্থানীয়দের অভিযোগ, শাহজাহান প্যাদা, তার স্ত্রী ডেইজি বেগম ও ছেলে রামিম প্যাদা সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ শুরু করেছেন।

এতে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সোহরাব হোসেন উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়ে সরকারি রাস্তার ওপর নির্মিত বাঁশের বেড়া অপসারণের দাবি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অভিযুক্ত শাহজাহান প্যাদাকে সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়। অভিযোগের বিষয়ে শাহজাহান প্যাদা বলেন, আমাদের জমি সরকার নিয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এ কারণে আমি রাস্তায় বেড়া দিয়েছি। অন্য জায়গা দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেব, তবে ওই জায়গা দিয়ে রাস্তা দেব না। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণ করা না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত বাঁশের বেড়া অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

দুমকিতে সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, ৭ দিনের মধ্যে বেড়া অপসারণের নির্দেশ

Update Time : 07:48:28 pm, Monday, 31 August 2026