আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নরসিংদী জেলা কারাগারে বন্দিদের মাঝে চিত্তবিনোদনের উপকরণ বিতরণ

  • MIT ERP
  • Update Time : 04:47:04 pm, Sunday, 30 August 2026
  • 17

নরসিংদী জেলা কারাগারে বন্দিদের মাঝে চিত্তবিনোদনের উপকরণ বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদী জেলা কারাগারে বন্দিদের পুনর্বাসন, সংশোধন ও মানসিক বিকাশে সহায়ক হিসেবে বিভিন্ন চিত্তবিনোদন ও প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জেলা কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

তিনি বন্দিদের মাঝে চারটি টেলিভিশন, একটি হারমোনিয়াম ও একটি তবলা বিতরণ করেন। এ ছাড়া মহিলা বন্দিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং কারাগারে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী দেওয়া হয়। উপকরণ পেয়ে বন্দিরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল। এ সময় কারাগারের প্রভেশন অফিসার, সহকারী সার্জন, জেলার হুমায়ুন কবির, ডেপুটি জেলারসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

নরসিংদী জেলা কারাগারে বন্দিদের মাঝে চিত্তবিনোদনের উপকরণ বিতরণ

Update Time : 04:47:04 pm, Sunday, 30 August 2026