আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের প্রস্তুতি সারবেন তাওহীদ হৃদয়

  • MIT ERP
  • Update Time : 07:45:25 am, Friday, 28 August 2026
  • 17

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের প্রস্তুতি সারবেন তাওহীদ হৃদয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। লাল বলের পর সাদা বলের সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই ব্যাটার। বুধবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

সামনে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপ থাকায় ‘এ’ দলের এই সফরকে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন হৃদয়। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের সামনে জাতীয় দলের সফর আছে এবং বিশ্বকাপ আছে, সবকিছু বিবেচনা করেই চেষ্টা করব যতটুকু প্রস্তুতি নেওয়া যায় ওখানে। ’ ‘এ’ দলের হয়ে খেলার ক্ষেত্রে ব্যক্তিগত কোনো লক্ষ্য ঠিক করেননি হৃদয়, বরং প্রতিটি ম্যাচে দলের জন্য অবদান রাখাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

হৃদয় বলেন, ‘এ দলের খেলা হোক বা জাতীয় দলের বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে সব সময় দলের জন্য যতটুকু অবদান করা যায়। এ দলে আমার নিজস্ব কোনো লক্ষ্য নাই। আমি প্রতিটি ম্যাচ বা প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি। ’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু হবে আগামী ৩০ আগস্ট।

পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ খেলবে দুই দল। আগামী ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম ওয়ানডে, ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে দ্বিতীয় ম্যাচ এবং ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের চ্যালেঞ্জে শিক্ষা বোর্ড

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের প্রস্তুতি সারবেন তাওহীদ হৃদয়

Update Time : 07:45:25 am, Friday, 28 August 2026