আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

একে অপরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ৫ শিশু, পাশাপাশি কবরে দাফন

  • MIT ERP
  • Update Time : 09:47:13 am, Saturday, 29 August 2026
  • 17

একে অপরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ৫ শিশু, পাশাপাশি কবরে দাফন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর সন্ধ্যায় জানাজা শেষে চর চাকলা গোরস্থানে শিশুদের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হয়।

নিহত শিশুদের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই একই পাড়ার বাসিন্দা এবং সম্পর্কে একে অপরের আত্মীয়। একইসঙ্গে পাঁচ শিশুর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী মরা নদীতে গোসল করতে নামে ওই পাঁচ শিশু।

পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তাদের একজন পানিতে তালয়ে যায়। তা দেখে অন্যরা একজনকে বাঁচাতে একে একে পাচজনই তলিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ-ই সাঁতার জানত না। ঘটনার সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের মানুষকে ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে পানির নিচ থেকে পাঁচজনকেই নিথর অবস্থায় উদ্ধার করেন।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে শিশুরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।

শিশুগুলো পরস্পর আত্মীয় ও একই পাড়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, শোকাহত পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে সান্ত্বনা এবং দাফন-কাফনের কার্যক্রম সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, প্রাণ হারানো শিশুদের স্বজনদের আকুতি ও স্থানীয়দের সম্মতিতে একই গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খোঁড়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

একে অপরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ৫ শিশু, পাশাপাশি কবরে দাফন

Update Time : 09:47:13 am, Saturday, 29 August 2026