আজ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • MIT ERP
  • Update Time : 03:06:21 pm, Tuesday, 18 August 2026
  • 8

বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

স্বাক্ষর শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী বিষয়টি জানান। বাংলাদেশের বিস্তৃত সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা, বন্দর ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনের অধীনে বাংলাদেশের দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নেও প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশের Maritime Safety Administration হিসেবে জাহাজের নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং জাহাজ থেকে সামুদ্রিক দূষণ প্রতিরোধে দায়িত্ব পালন করে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সামুদ্রিক এলাকায় আইন প্রয়োগ ও সংশ্লিষ্ট অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে।

দুটি প্রতিষ্ঠান ভিন্ন মন্ত্রণালয়ের অধীন এবং তাদের দায়িত্ব ও কার্যপরিধি আলাদা হলেও সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের কার্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক রয়েছে। এ কারণে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সুশৃঙ্খল ও কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তুলতেই এই সমঝোতা স্মারক করা হয়েছে। যে বিষয়গুলোতে সহযোগিতা হবে সমঝোতা স্মারকটি সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা এবং সামুদ্রিক Search and Rescue (SAR) কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার একটি কাঠামো তৈরি করবে।

এর আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সমন্বয়, প্রয়োজনীয় তথ্য ও কারিগরি তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক নৌ সংস্থার (IMO) বাধ্যতামূলক Instrument-এর সংশোধনী বাস্তবায়নে সহযোগিতা করা হবে। এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ থেকে দূষণ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম, Search and Rescue অভিযানে সহযোগিতা, যৌথ সভা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম এবং জরুরি মহড়ার আয়োজন করা হবে।

আন্তর্জাতিক অডিট ও যাচাই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংরক্ষণের বিষয়টিও সমঝোতা স্মারকে গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক বিধান বাস্তবায়নে গুরুত্ব SOLAS, MARPOL, ISPS Code ও SAR Convention-সহ বিভিন্ন আন্তর্জাতিক সামুদ্রিক বিধান কার্যকরভাবে বাস্তবায়নে নীতিমালা, আইন প্রয়োগ, অপারেশনাল কার্যক্রম, তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত সাড়াদান প্রয়োজন।

কোনো একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় এসব দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন করা কঠিন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তরের নিয়ন্ত্রক ও কারিগরি সক্ষমতার সঙ্গে কোস্ট গার্ডের মাঠপর্যায়ের আইন প্রয়োগ ও অপারেশনাল সক্ষমতার সমন্বয় আরও শক্তিশালী হবে। এর ফলে সামুদ্রিক দুর্ঘটনা ও ঝুঁকি প্রতিরোধ, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ, জাহাজ ও বন্দর নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে জীবন ও সম্পদের সুরক্ষা আরও কার্যকরভাবে নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

সমঝোতা স্মারকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত Compliance Review, Search and Rescue বিষয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী Standard Operating Procedure (SOP) হালনাগাদের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সামুদ্রিক নিরাপত্তায় নতুন সমন্বয়ের প্রত্যাশা সংশ্লিষ্টরা মনে করছেন, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে এই সমঝোতা স্মারক বাংলাদেশের সামুদ্রিক ক্ষেত্রে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর মাধ্যমে নিরাপদ নৌপরিবহন, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং কার্যকর Search and Rescue ব্যবস্থা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানের যৌথ সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। তবে এই সমঝোতা স্মারকের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর। নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও মহড়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর লক্ষ্য বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রশাসনিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক অঙ্গনে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকা আরও সুদৃঢ় হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত

বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Update Time : 03:06:21 pm, Tuesday, 18 August 2026