আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিফায়েত আহমেদ হৃদয় (১৬)। মঙ্গলবার সকালে রংপুর-বদরগঞ্জ সড়কের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক আবুবক্কর।















