আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

হিলি বন্দরে ছুটি শেষে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি

  • MIT ERP
  • Update Time : 03:19:55 pm, Sunday, 16 August 2026
  • 7

হিলি বন্দরে ছুটি শেষে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এক দিন বন্ধ থাকার পর রোববার দুপুর সাড়ে ১২টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ায় বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ ও পণ্য খালাসের কার্যক্রমও শুরু হয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জাকারিয়া জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক ছিল। বর্তমানে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমও চালু হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। এর আগে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। তবে ওইদিনও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৫৭ রান

হিলি বন্দরে ছুটি শেষে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি

Update Time : 03:19:55 pm, Sunday, 16 August 2026