3:46 pm, Wednesday, 12 August 2026

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • MIT ERP
  • Update Time : 03:46:05 pm, Wednesday, 12 August 2026
  • 0

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় টেকনাফ কক্সবাজার সড়কের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবসার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন।

তারা কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। নিহতরা হলেন—উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল এবং টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের আবুল হাসিমের ছেলে মো. আরমান। ওসি আরও জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজিত জনগণ সড়কে বিক্ষোভ করে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাম্প ট্রাকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : 03:46:05 pm, Wednesday, 12 August 2026