2:04 pm, Tuesday, 11 August 2026

বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন লিওনেল মেসি

  • MIT ERP
  • Update Time : 10:02:11 am, Monday, 10 August 2026
  • 12

বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন লিওনেল মেসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাবার মৃত্যুর খবরে অবকাশ যাপন ছেড়ে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সেখানে তিনি বাবা হোর্হে মেসির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন। রোববার (৯ আগস্ট) রোজারিওর কাছাকাছি একটি কবরস্থানে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়।

৬৮ বছর বয়সে শনিবার মৃত্যুবরণ করেন তিনি। রোজারিওর নিকটবর্তী পেরেজ শহরের একটি কবরস্থানে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে শেষকৃত্যের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান কঠোর গোপনীয়তার মধ্যে সম্পন্ন করা হয় এবং সেখানে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কবরস্থানের আশপাশে সাংবাদিক, পুলিশ সদস্য এবং ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রিয় ফুটবল তারকাকে একনজর দেখতে এবং হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন অনেকেই। লিওনেল মেসির জীবন ও ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হিসেবে তিনি সবসময় মেসির পাশে ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাবার শেষ বিদায় জানাতেই রোজারিওতে ফিরে আসেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এর আগে, ইন্টার মিয়ামি থেকে ছুটি নিয়ে শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে রওনা হন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাতে নিজ শহর রোজারিওতে পৌঁছান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে বাবাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নেন ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গরমের রাতে ঘুমের আগে ঠান্ডা পানিতে গোসল কি আসলেই উপকারী?

বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন লিওনেল মেসি

Update Time : 10:02:11 am, Monday, 10 August 2026