10:03 pm, Monday, 3 August 2026

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি: ইসি সচিব

  • MIT ERP
  • Update Time : 06:50:43 pm, Monday, 3 August 2026
  • 9

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি: ইসি সচিব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা তৈরি করতে সংসদ সচিবালয়কে অনুরোধ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ, শিডিউল বা অন্য কোনো কিছুই ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সচিবালয়ের কাছে অনুরোধ করেছি। তারা ভোটার তালিকাটি দেবেন।’ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের দলের আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দিতে হয়। এই প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে ইসি সচিব বলেন, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে একটির নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৯টি দলের মধ্যে ৩৮টি রাজনৈতিক দল বার্ষিক অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি রাজনৈতিক দল অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ইসির কাছে আবেদন করেছে জানিয়ে তিনি বলেন, ‘আটটি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেনি। এর অর্থ, তারা নন-রেসপনসিভ।’ ইসি সচিব বলেন, যারা সময় বাড়ানোর আবেদন করেছে, তাদের জন্য কমিশন সময় বাড়াবে। অতীতেও এই সময় বাড়ানো হয়েছে। যারা প্রতিবেদন জমা দেয়নি, তারা আইনের বরখেলাপ করেছে— এটি তাদের জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি: ইসি সচিব

Update Time : 06:50:43 pm, Monday, 3 August 2026