নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ক্যামেলিয়া মজুমদার। তিনি সাবেক এমপি মানু মজুমদারের সহধর্মিণী ও সাবেক এমপি ছবি বিশ্বাসের সহোদর ছোট বোন। ক্যামেলিয়া মজুমদার বর্তমান কমিটির সহসভাপতি (১) পদে দায়িত্বে ছিলেন। ২০২৫ সালের ২১ নভেম্বর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ফৌজদার মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়ে যায়। এতে করে ৩১ জুলাই জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সামছুর রহমান লিটনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সহ-সভাপতি (১) পদ থেকে ক্যামেলিয়া মজুমদারকে সভাপতির পদে দায়িত্বে অর্পণ করা হয়েছে।
9:33 am, Wednesday, 5 August 2026
শিরোনাম :



















