10:40 pm, Wednesday, 29 July 2026

প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে

  • MIT ERP
  • Update Time : 08:02:05 pm, Wednesday, 29 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটা সারা বিশ্বে স্বীকৃত। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে তাকে অনুসরণ করে দেশ গড়ার কাজে সহযোগিতা করে যাচ্ছি। গতকাল মঙ্গলবার মিরপুর-১৪তে অবস্থিত বিএন কলেজের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের পুরস্কার বিতরণী সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রশাসক বলেন, ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণসহ ভালো ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা গ্রীন ঢাকা’ বাস্তবায়ন সহজ হবে। প্রশাসক বলেন, আজকের এই কর্মসূচিকে ক্যাম্পেইংয়ের মধ্য দিয়ে প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সিটি করপোরেশনের দায়িত্ব ও নাগরিক সুবিধাগুলো আরও সহজ করে তোলা। অনুষ্ঠানে প্রশাসক নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিভা, গান ও নাচের প্রশংসা করেন। প্রশাসক বলেন, চেষ্টা দ্বারাই সব কিছু সম্ভব, যেখানে চেষ্টা থাকবে, সেখানে অবশ্যই সফলতা আসবে। বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের আইডিয়া আমরা নগরের প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় নাগরিকের মাঝে ছড়িয়ে দেব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিষ্কার নগরী করার চেষ্টা করব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয় এবং ছাত্র-ছাত্রীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবীরসহ কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে

Update Time : 08:02:05 pm, Wednesday, 29 July 2026